,

জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্য জামায়াতের

news-image

অনলাইন ডেস্ক : মানুষকে ধোঁকা না দেওয়া এবং কথা ও কাজের মধ্যে মিল রেখে জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

বুধবার (৮ জুলাই) রাজধানীর ভাটারা বাঁশতলায় আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, উন্নত বিশ্বের আধুনিক নগরগুলোর আদলে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব ঢাকা গড়ে তুলতে কাজ করছে জামায়াত। এমন একটি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যেখানে কোনো যুবক বেকার থাকবে না, মাদকের দিকে ঝুঁকবে না এবং নাগরিকরা সহজে প্রয়োজনীয় সেবা পাবেন।

তিনি বলেন, একসময় ঢাকা স্বপ্নের নগরী হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে শহরটি নানা সমস্যায় জর্জরিত। সরকারি চিকিৎসা ব্যবস্থায় দুর্বলতা ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, বেসরকারি হাসপাতালের উচ্চ ব্যয়ের কারণে অনেক সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যুবসমাজকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে চাঁদাবাজির কারণে ব্যবসায়ী ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

তার দাবি, বাজার, ঘাট ও সড়কে চাঁদাবাজির প্রভাব শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের ওপর পড়ে, যা সুশাসনের ঘাটতির বহিঃপ্রকাশ।

সেলিম উদ্দিন আরও বলেন, গ্যাস সংকটের কারণে অনেক শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান সমস্যার মুখে পড়েছে, যা কর্মসংস্থান ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

রাজধানীতে বিশুদ্ধ পানির সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, পাঁচ বছরের জন্য দায়িত্ব পেলে একটি মানবিক, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব সিটি কর্পোরেশন গড়ে তোলা সম্ভব।

তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই তাদের প্রধান লক্ষ্য। নাগরিক সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ‘নাগরিক সেবা ডট নেট’ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে