,

ফ্রান্স-মরক্কোর সম্ভাব্য একাদশ

news-image

অনলাইন ডেস্ক : সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার (বাংলাদেশ সময় রাত ২টা) বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলই শুরুর একাদশে দুটি করে পরিবর্তন আনতে পারে।

মরক্কোর জন্য বড় ধাক্কা হয়ে এসেছে ইসমাইল সাইবারির চোট। কোয়ার্টার ফাইনালে ইনজুরিতে পড়া এই ফরোয়ার্ড শুধু ম্যাচই নয়, স্কোয়াডের বাইরেও থাকতে পারেন। তার পরিবর্তে একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বদলি হিসেবে নেমে গোল করা সুফিয়ান রাহিমির। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরতে পারেন ডিফেন্ডার চাদি রিয়াদ।

তবে মরক্কো শিবিরে আরেকটি উদ্বেগের বিষয় হলো চার গুরুত্বপূর্ণ ফুটবলারের হলুদ কার্ড। আশরাফ হাকিমি, ঈসা দিয়াপ, আজেদিন ওউনাহি এবং আল খানুস নকআউট পর্বে একটি করে হলুদ কার্ড দেখেছেন।

অন্যদিকে ফ্রান্স দলে ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনি। তবে তাকে শুরুর একাদশে দেখা যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

শেষ ষোলোর ম্যাচে ব্রাডলি বারকোলার বদলি হিসেবে নেমে দারুণ প্রভাব ফেলেছিলেন ডিজেরি দুয়ে। তিনি পেনাল্টি আদায় করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই পারফরম্যান্সের সুবাদে এবার শুরু থেকেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার।

ফ্রান্সের সম্ভাব্য একাদশ: মাইক মাইগন্যান, জুলেন কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ত উপামেকানো, লুকাস ডিগনি, মানু কোনে, আন্দ্রে রাবিওট, মাইকেল ওলিস, উসমান ডেম্বেলে, ডিজেরি দুয়ে ও কিলিয়ান এমবাপ্পে।

মরক্কোর সম্ভাব্য একাদশ: ইয়াসিন বোনো, আশরাফ হাকিমি, ঈসা দিয়াপ, চাদি রিয়াদ, নওসের মাজরাওই, আইয়ূব বোয়াদ্দি, আল আইনওই, আজেদিন ওউনাহি, আল খানুস, ব্রাহিম দিয়াজ ও সুফিয়ান রাহিমি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড