,

সরোয়ার আলমগীরের শপথে আর বাধা নেই

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে সংসদ সদস্য হিসেবে তার শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা থাকছে না।

বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর মাধ্যমে এ-সংক্রান্ত জারি করা রুল যথাযথ ঘোষণা করা হয়।

এর আগে গত ২ জুলাই রুলের ওপর শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ৯ জুলাই দিন নির্ধারণ করেছিলেন।

আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

রিটার্নিং কর্মকর্তা সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করার পর ঋণখেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন নুরুল আমিন। সেই আপিলের পর ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে।

এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে ২৭ জানুয়ারি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন আদালত এবং তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে রুল জারি করেন।

পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন নুরুল আমিন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আবেদনটি মঞ্জুর করলেও সরোয়ার আলমগীর নির্বাচনে অংশ নিতে পারেন। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ স্থগিত রাখা হয়।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বিজয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে ফলাফল প্রকাশ করা হয়নি। পরে ১৬ জুন আপিল বিভাগ আপিল নিষ্পত্তি করে দ্রুত হাইকোর্টে রুলের চূড়ান্ত নিষ্পত্তির নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী আজ রায় ঘোষণা করে হাইকোর্ট সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান