,

অসুস্থ রাজেশ শর্মা, হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা

news-image

অনলাইন ডেস্ক : টলিউড ও বলিউডের পরিচিত মুখ অভিনেতা রাজেশ শর্মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হায়দরাবাদ থেকে বিমানে ফেরার সময় হঠাৎ সমস্যায় পড়েন এই অভিনেতা। বিমানের মধ্যেই তার পায়ে একটি পোকা কামড় দেয়। প্রথমে বিষয়টি তেমন গুরুতর মনে না হলেও পরে ওই জায়গা থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ে।

জানা গেছে, রাজেশ শর্মার ডায়াবেটিস থাকায় সংক্রমণ দ্রুত জটিল আকার নেয়। রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি তার শ্বাসকষ্টও শুরু হয়। পরিস্থিতি খারাপ হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

অভিনেতার অসুস্থতার খবর নিশ্চিত করেছেন পশ্চিমবঙ্গের টেলিভিশন তারকা সুদীপা চট্টোপাধ্যায়। তিনি জানান, ডায়াবেটিসের কারণে সংক্রমণ আরও ভয়াবহ হয়ে উঠেছিল এবং তা শরীরের বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে রাজেশ শর্মার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। চিকিৎসকেরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে