বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বাতাসের মানে কিছুটা স্বস্তি

news-image

অনলাইন ডেস্ক : বায়ুদূষণের দিক থেকে আজ কিছুটা উন্নতি হয়েছে রাজধানী ঢাকার। বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান নেমে এসেছে ২০ নম্বরে। বায়ুমান সূচকে (একিউআই) ঢাকার স্কোর ৭৯, যা ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ের বায়ু নির্দেশ করে।

বুধবার সকাল ১০টা পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বাতাসে দূষণের মাত্রা আগের তুলনায় কমেছে।

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির বায়ুমান সূচক ১৬৬, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের। দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি, যার স্কোর ১৫৪। তৃতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, স্কোর ১৪২।

এ ছাড়া ইন্দোনেশিয়ার মেদান ১৩৩ স্কোর নিয়ে চতুর্থ এবং পাকিস্তানের লাহোর ১৩২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

বায়ুমানের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসকে ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

এ জাতীয় আরও খবর

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় আইনপ্রণেতাদের

‘সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ আর্জেন্টিনা’

ন্যাটো নিয়ে ‘খুবই হতাশ’ ট্রাম্প

শিক্ষার্থীদের বাংলা ব্লকেডে অচল হয়ে পড়েছিল রাজধানী

বন্যার আশঙ্কায় এইচএসসি পরীক্ষা নিয়ে বাড়ছে উদ্বেগ

১৯ কেজি স্বর্ণ পাচারে বিমানের ৪ কর্মীর যোগসূত্রের সন্দেহ

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

তাজমহলকে মন্দির দাবির মামলায় কেন্দ্র ও এএসআইকে তলব

চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

এমবাপ্পেকে মামলার হুমকি প্যারাগুয়ের সিনেটরের

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো খায়রুল হককে

৫০ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ন্যাটোর