,

১৯ কেজি স্বর্ণ পাচারে বিমানের ৪ কর্মীর যোগসূত্রের সন্দেহ

news-image

অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৯ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন তথ্য সামনে আসছে। ৪০ কোটি টাকা মূল্যের এই স্বর্ণ চালান খালাসের দায়িত্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগের চার কর্মী ছিলেন বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাদের নজরদারিতে রাখা হয়েছে এবং যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে।

তদন্তকারীরা ধারণা করছেন, স্বর্ণের চালানটি বিমানটি হ্যাঙ্গারে নেওয়ার পর সুবিধাজনক সময়ে বের করে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়। এ ঘটনায় বিমানের একজন কর্মকর্তাসহ আরও কয়েকজনের সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।

গত ২ জুলাই দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো হোল থেকে ১৮ কেজি ৭২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা, অ্যাভিয়েশন সিকিউরিটি, কাস্টমস ও বিমানের নিরাপত্তা বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, এর আগেও একই ধরনের কৌশলে গত মার্চে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট থেকে প্রায় ১৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। পরপর দুটি ঘটনার মিল থাকায় একই চক্র এসব চালানের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, স্বর্ণ পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। এরই মধ্যে সন্দেহভাজন কয়েকজনের তথ্য সংগ্রহ করা হয়েছে।

এদিকে, স্বর্ণ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার ইন্সপেক্টর (অপারেশনস) শরিফ হোসেন জানান, তদন্ত অব্যাহত রয়েছে। ফ্লাইট পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের তালিকা চাওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি বলেন, তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে সামনে এ মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে