বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তাজমহলকে মন্দির দাবির মামলায় কেন্দ্র ও এএসআইকে তলব

news-image

অনলাইন ডেস্ক : তাজমহলকে প্রাচীন হিন্দু মন্দির ‘তেজো মহালয়’ দাবি করে দায়ের করা মামলায় ভারতের কেন্দ্রীয় সরকার ও আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)-কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

বিচারপতি রোহিতরঞ্জন আগরওয়ালের বেঞ্চ আবেদনকারীদের বক্তব্য শুনে জানতে চেয়েছে, তাজমহলের প্রকৃত ইতিহাস যাচাই করতে জরিপ পরিচালনায় কোনো বাধা রয়েছে কি না।

আবেদনকারীদের দাবি, তাজমহল মূলত একটি প্রাচীন শিব মন্দির ছিল, যার নাম ছিল ‘তেজো মহালয়’। তাদের অভিযোগ, পরে মোগল সম্রাট শাহজাহান স্থাপনাটিকে পরিবর্তন করে স্ত্রী মমতাজ মহলের স্মৃতিসৌধ হিসেবে ব্যবহার করেন।

তারা আদালতের কাছে একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগের আবেদন জানিয়েছেন। ওই কমিশনারের মাধ্যমে তাজমহল পরিদর্শন, ছবি ও ভিডিও ধারণ করে প্রতিবেদন আদালতে জমা দেওয়ার দাবি করা হয়েছে। একই সঙ্গে তাজমহলকে মন্দির হিসেবে ঘোষণা এবং সেখানে পূজা করার অনুমতিও চাওয়া হয়েছে।

আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাজমহলের স্থাপত্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা হিন্দু মন্দিরের সঙ্গে মিল রয়েছে। এর মধ্যে প্রধান গম্বুজের পদ্মপাপড়ির নকশা এবং কিছু স্থাপত্য উপাদানের কথা উল্লেখ করা হয়েছে।

তাদের আরও দাবি, এএসআই-এর নথিতে তাজমহলের একটি অংশকে ‘গোশালা’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা মন্দির থাকার দাবির পক্ষে প্রমাণ হতে পারে।

এর আগে ২০১৫ সালে আগ্রার একটি দেওয়ানি আদালতে এ বিষয়ে মামলা করা হয়। ২০১৯ সালে পর্যাপ্ত প্রমাণ ও আইনি ভিত্তির অভাব দেখিয়ে আদালত জরিপের আবেদন খারিজ করে দেয়। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিভিশন আবেদনও ২০২৬ সালের এপ্রিলে খারিজ হয়।

এরপর আবেদনকারীরা এলাহাবাদ হাইকোর্টে যান। সর্বশেষ শুনানিতে আদালত কেন্দ্র ও এএসআইকে তাদের অবস্থান জানিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ১০ দিনের মধ্যে নোটিশ জারির প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় আইনপ্রণেতাদের

‘সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ আর্জেন্টিনা’

ন্যাটো নিয়ে ‘খুবই হতাশ’ ট্রাম্প

ঢাকার বাতাসের মানে কিছুটা স্বস্তি

শিক্ষার্থীদের বাংলা ব্লকেডে অচল হয়ে পড়েছিল রাজধানী

বন্যার আশঙ্কায় এইচএসসি পরীক্ষা নিয়ে বাড়ছে উদ্বেগ

১৯ কেজি স্বর্ণ পাচারে বিমানের ৪ কর্মীর যোগসূত্রের সন্দেহ

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

এমবাপ্পেকে মামলার হুমকি প্যারাগুয়ের সিনেটরের

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো খায়রুল হককে

৫০ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ন্যাটোর