বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ন্যাটোর

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতার প্রেক্ষাপটে আগামী ১০ বছরে ৫০ বিলিয়ন ডলার ব্যয়ে নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে ন্যাটো। ‘ডিপ প্রিসিশন স্ট্রাইক’ নামের এই প্রকল্পে যুক্তরাজ্যসহ ১২টি দেশ অংশ নিচ্ছে। বিষয়টি তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে উপস্থাপন করা হয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেন, এই উদ্যোগ ইউরোপীয় মিত্রদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করবে এবং দীর্ঘমেয়াদে ন্যাটোর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রাথমিকভাবে প্রায় ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হবে। ভবিষ্যতে এর পাল্লা বাড়িয়ে প্রায় ১ হাজার ২৫০ মাইল পর্যন্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হতে ২০৩০-এর দশক পর্যন্ত সময় লাগতে পারে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেন, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে শক্তিশালী ন্যাটোর পাশাপাশি আরও সক্ষম ইউরোপ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তার মতে, নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও রসদ সরবরাহ ব্যবস্থায় কার্যকর হামলা চালাতে সহায়ক হবে।

সম্মেলনে রাশিয়ার সামরিক তৎপরতাকে ন্যাটোর জন্য দীর্ঘমেয়াদি নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরার কথা রয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর। সরকারি তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে রুশ যুদ্ধবিমানের তৎপরতা বেড়ে যাওয়ায় ৭০০ বারের বেশি ন্যাটোভুক্ত দেশের যুদ্ধবিমান আকাশে উড্ডয়ন করতে হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যের উপকূলবর্তী এলাকায় রুশ সামরিক কার্যক্রমও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

এদিকে সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্র দেশগুলোর প্রতি দ্রুত আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান। তিনি বলেন, রাশিয়ার চলমান হামলা প্রতিরোধে ইউক্রেনের জন্য এসব প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি।

অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ন্যাটো সম্মেলনের কার্যক্রম রাশিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তার দাবি, নতুন কোনো অস্ত্র বা সামরিক সহায়তা ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান থামাতে পারবে না। তবে তিনি আবারও সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

এ জাতীয় আরও খবর

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় আইনপ্রণেতাদের

‘সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ আর্জেন্টিনা’

ন্যাটো নিয়ে ‘খুবই হতাশ’ ট্রাম্প

ঢাকার বাতাসের মানে কিছুটা স্বস্তি

শিক্ষার্থীদের বাংলা ব্লকেডে অচল হয়ে পড়েছিল রাজধানী

বন্যার আশঙ্কায় এইচএসসি পরীক্ষা নিয়ে বাড়ছে উদ্বেগ

১৯ কেজি স্বর্ণ পাচারে বিমানের ৪ কর্মীর যোগসূত্রের সন্দেহ

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

তাজমহলকে মন্দির দাবির মামলায় কেন্দ্র ও এএসআইকে তলব

চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

এমবাপ্পেকে মামলার হুমকি প্যারাগুয়ের সিনেটরের

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো খায়রুল হককে