,

পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার

news-image

অনলাইন ডেস্ক : সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করবেন আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে আংশিক শুনানি শেষে রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করা হয়।

এর আগে, ২০২৫ সালের ১৩ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দেয় আপিল বিভাগ।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা অসাংবিধানিক ঘোষণা করে। রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তিসংক্রান্ত ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে বাতিল করা হয়। একই সঙ্গে সংশোধনীর মাধ্যমে সংযোজিত ৭(ক), ৭(খ) ও ৪৪(২) অনুচ্ছেদও বাতিল ঘোষণা করা হয়।

পরে ২০২৫ সালের ৮ জুলাই পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চারজন লিভ টু আপিল করেন। এছাড়া পৃথকভাবে লিভ টু আপিল করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও মোফাজ্জল হোসেন।

শুনানিতে আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবীরা যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে মৌলিক পরিবর্তন আনা হয়েছে, যা কার্যত সংবিধান পুনর্লিখনের সমতুল্য। তার মতে, সংবিধানের নীতিনির্ধারণী বিষয়গুলো আদালতের পরিবর্তে সংসদের সিদ্ধান্তের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত। তিনি প্রস্তাবনায় আনা পরিবর্তনগুলোর বিষয়েও সংসদে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে