বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে ৮০ স্থাপনায় মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি

news-image

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর ইরানের অন্তত ৮০টি সামরিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক জাহাজে হামলার প্রতিক্রিয়া হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে, এ ঘটনাকে ‘উন্মুক্ত আগ্রাসন’ আখ্যা দিয়ে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া হরমুজ প্রণালি ও আশপাশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ৬০টির বেশি ছোট নৌযানেও হামলা চালানোর দাবি করেছে তারা।

মার্কিন পক্ষের ভাষ্য, আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার জবাব দিতেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। পাশাপাশি যুদ্ধবিরতি লঙ্ঘনের যেকোনো ঘটনার জবাব দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও জানানো হয়।

এর আগে হরমুজ প্রণালিতে মার্শাল দ্বীপপুঞ্জ, সৌদি আরব ও লাইবেরিয়ার পতাকাবাহী তিনটি বাণিজ্যিক তেলবাহী জাহাজ হামলার শিকার হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক এলাকায় মার্কিন হামলা হয়েছে। এতে কয়েকজন আহত হলেও তাৎক্ষণিকভাবে কোনো নিহতের তথ্য পাওয়া যায়নি।

হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের সামরিক বাহিনীর খাতাম-আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স বলেছে, এটি একটি প্রকাশ্য আগ্রাসন এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে। একই সঙ্গে তারা হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি অভিযোগ করেছে, সামরিক স্থাপনাকে লক্ষ্য করার দাবি করা হলেও অধিকাংশ হামলা দক্ষিণাঞ্চলের বেসামরিক এলাকায় হয়েছে।

উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিভাবাদি বলেন, এই হামলা সম্প্রতি স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি জানান, জাতীয় স্বার্থ রক্ষায় তেহরান প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ নেবে।

এদিকে সামরিক অভিযানের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর দেওয়া সাময়িক নিষেধাজ্ঞা শিথিলের সুবিধাও প্রত্যাহার করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে সমঝোতা ভঙ্গের প্রমাণ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় আইনপ্রণেতাদের

‘সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ আর্জেন্টিনা’

ন্যাটো নিয়ে ‘খুবই হতাশ’ ট্রাম্প

ঢাকার বাতাসের মানে কিছুটা স্বস্তি

শিক্ষার্থীদের বাংলা ব্লকেডে অচল হয়ে পড়েছিল রাজধানী

বন্যার আশঙ্কায় এইচএসসি পরীক্ষা নিয়ে বাড়ছে উদ্বেগ

১৯ কেজি স্বর্ণ পাচারে বিমানের ৪ কর্মীর যোগসূত্রের সন্দেহ

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

তাজমহলকে মন্দির দাবির মামলায় কেন্দ্র ও এএসআইকে তলব

চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

এমবাপ্পেকে মামলার হুমকি প্যারাগুয়ের সিনেটরের

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো খায়রুল হককে