সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

news-image

অনলাইন ডেস্ক : ডে কেয়ার সেন্টার শুধু শিশুদের নিরাপদে রাখার স্থান নয়, বরং এটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের অন্যতম ভিত্তি বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।

সোমবার রাজধানীর পান্থপথে পানি ভবনের অডিটোরিয়ামে আয়োজিত ‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিশুর জীবনের প্রাথমিক সময় তার শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় মানসম্মত পরিচর্যা নিশ্চিত করা গেলে শিশুর মধ্যে মানবিকতা, শৃঙ্খলা, সহনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ গড়ে ওঠে।

ডা. জুবাইদা রহমান আরও বলেন, দেশে কর্মজীবী মায়েদের জন্য নিরাপদ ও মানসম্মত ডে কেয়ার কেন্দ্রের ঘাটতি রয়েছে। বর্তমানে সীমিত সংখ্যক শিশু বিকাশ কেন্দ্রের মাধ্যমে খুব অল্পসংখ্যক শিশু সেবা পাচ্ছে, যা চাহিদার তুলনায় অনেক কম।

তিনি জানান, কেয়ারগিভাররা শুধু পরিচর্যাই নয়, শিশুদের চরিত্র গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মে নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদুর রহমান বলেন, শিশুদের প্রারম্ভিক যত্ন ও বিকাশের মাধ্যমে দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

কর্মশালায় সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিশেষজ্ঞ ও উন্নয়ন কর্মীরা অংশ নেন।

এ জাতীয় আরও খবর

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ

মাকে নির্যাতনের জেরে রুবেলকে হত্যা, গ্রেপ্তার ৪ ভাই

সৌদি সফরে প্রধানমন্ত্রীর প্রতি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

রাবিতে ১০ লাখ টাকার বৃত্তির ঘোষণা ভূমিমন্ত্রীর