সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে নির্যাতনের জেরে রুবেলকে হত্যা, গ্রেপ্তার ৪ ভাই

news-image

অনলাইন ডেস্ক : ময়মনসিংহ নগরীতে রাজিব আহমেদ রুবেল (ওরফে কাইল্যা রুবেল) হত্যার ঘটনায় চার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন রুবেলের ভাড়াটিয়া বাড়ির মালিক পারুল আক্তারের চার ছেলে— রহমত (৩০), জনি (২৮), রকি (২৬) ও ইমরাজ (১৮)।

পিবিআই জানায়, পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযোগ অনুযায়ী, রুবেল তার ছেলের সামনে অভিযুক্তদের মা পারুল আক্তারকে মারধর ও শ্লীলতাহানি করেন। এরপর ক্ষোভ থেকে চার ভাই মিলে তাকে হত্যা করে।

পুলিশের দাবি, রুবেল দীর্ঘদিন ধরে এলাকায় “কাইল্যা রুবেল” নামে পরিচিত ছিলেন এবং তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অভিযোগও ছিল। তিনি পারুলের বাড়িতে ভাড়া থাকতেন এবং সেখানে নিয়মিত আড্ডা ও অসামাজিক কর্মকাণ্ড চালাতেন বলেও অভিযোগ রয়েছে।

পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঘটনার পর গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছেন। তবে ধর্ষণের অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি, বিষয়টি তদন্ত ও পরীক্ষার পর স্পষ্ট হবে।

উল্লেখ্য, রোববার সকালে ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ রোড এলাকায় নিজ ভাড়া বাসার ঘর থেকে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ

সৌদি সফরে প্রধানমন্ত্রীর প্রতি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

রাবিতে ১০ লাখ টাকার বৃত্তির ঘোষণা ভূমিমন্ত্রীর