,

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

news-image

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও গরুবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা গেছে।

সোমবার বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারের দক্ষিণ পাশে এগারসিন্দুর কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দাই গ্রামের বিল্লাল (৩৫), খুরশেদ (৬০) এবং পিকআপচালক খোকন (৩৯)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পাশাপাশি পিকআপে থাকা ছয়টি গরুও মারা যায়।

দুর্ঘটনায় বাস ও পিকআপের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন রকি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে