,

সঞ্চয় স্কিমের সুদে পরিবর্তন নেই

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার আগামী ডিসেম্বর পর্যন্ত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সোমবার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক, যা দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) গত ২ জুলাই জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কার্যকর থাকা সুদের হার ও শর্তাবলি ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অপরিবর্তিত থাকবে। এ সিদ্ধান্ত ১ জুলাই থেকেই কার্যকর হিসেবে গণ্য হবে।

এর ফলে নতুন বিনিয়োগকারী এবং নির্ধারিত সময়ে সঞ্চয়পত্র কিনতে ইচ্ছুক গ্রাহকরা আগের মতোই বিদ্যমান সুদের হার অনুযায়ী মুনাফা পাবেন। পাশাপাশি সঞ্চয় স্কিমের বিদ্যমান শর্তাবলিতেও কোনো পরিবর্তন আনা হয়নি।

জাতীয় সঞ্চয় স্কিম দীর্ঘদিন ধরে সরকারের অভ্যন্তরীণ ঋণ সংগ্রহের অন্যতম প্রধান উৎস। একই সঙ্গে অবসরপ্রাপ্ত ব্যক্তি, মধ্যবিত্ত, প্রবাসী, নারী এবং ক্ষুদ্র সঞ্চয়কারীদের কাছে এটি নিরাপদ ও জনপ্রিয় বিনিয়োগের মাধ্যম হিসেবে পরিচিত।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে