,

৫ জেলায় ধর্ষণ-হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

news-image

অনলাইন ডেস্ক :দেশের বিভিন্ন জেলায় আলোচিত ধর্ষণ ও হত্যা মামলায় একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন আদালত। সোমবার ঘোষিত এসব রায়ে মোট ৯ জনকে মৃত্যুদণ্ড এবং ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই মামলায় অপর এক আসামিকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।

খাগড়াছড়িতে দ্বিতীয় শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আদালত জানিয়েছেন, ট্রাইব্যুনাল গঠনের পর এটি প্রথম রায় এবং ঘটনার মাত্র ১১ মাস ১৪ দিনের মধ্যেই বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

নোয়াখালীর চাটখিলে শিশু আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় তার চাচাতো ভাই শাহাদাত হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিশেষ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

অন্যদিকে শরীয়তপুরের জাজিরায় পঞ্চম শ্রেণির ছাত্রী রিমা হত্যা মামলায় আগের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে হাইকোর্ট দুই আসামিকে খালাস দেন। একই সঙ্গে অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। এর আগে ২০১৯ সালে ট্রাইব্যুনাল চারজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল।

এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাস এবং অপরাধে সহযোগিতার অভিযোগে কল্পনা বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রধান আসামিকে এক লাখ টাকা এবং সহযোগীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আদালতের এসব রায়ে আলোচিত মামলাগুলোর বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে