,

ঢাবি নিয়ে ফুয়াদের বক্তব্যে বিতর্ক, ব্যবস্থা দাবি ছাত্রদলের

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্যকে ‘ঘৃণাপূর্ণ’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল এ দাবি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডাকসুর এক আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফুয়াদ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন, যা নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়।

ছাত্রদলের অভিযোগ, এ ধরনের বক্তব্য দেশের ইতিহাস ও আন্দোলন-সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানকে অবমূল্যায়ন করে।

সংগঠনটি আরও দাবি করে, ঘটনার পর ডাকসুর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ না নেওয়ায় বিষয়টি আরও প্রশ্নবিদ্ধ হয়েছে।

উল্লেখ্য, ওই অনুষ্ঠানে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘বাংলাদেশের সব ফ্যাসিস্ট, টাউট ও ক্রিমিনাল তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।’ এই বক্তব্যকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে