,

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে বাংলা একাডেমিতে শেষ শ্রদ্ধা

news-image

অনলাইন ডেস্ক : প্রখ্যাত শিক্ষাবিদ, চিন্তক ও লেখক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে বাংলা একাডেমিতে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। আজ সোমবার সকালে তার মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে আনা হলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের সময় সহকর্মী, শিক্ষার্থী, লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যক্তিগতভাবে মনসুর মুসা, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, গবেষক সাইমন জাকারিয়া, কবি সরকার আমিনসহ অনেকে শ্রদ্ধা জানান।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, আবুল কাশেম ফজলুল হক ছিলেন অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চিন্তার এক বিশিষ্ট বুদ্ধিজীবী। দেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে তার কাছ থেকে তিনি ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখেছেন এবং তার সান্নিধ্য সবসময়ই প্রশান্তিদায়ক ছিল।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, তিনি ছিলেন সমকালীন সময়ের গুরুত্বপূর্ণ প্রাবন্ধিক ও সাহিত্যসমালোচক। বাংলা একাডেমিতে তিনি নিয়মিত আসতেন এবং নানা বিষয়ে মূল্যবান পরামর্শ দিতেন।

বাংলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদনের পর তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।

পরে আজ বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে