রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের ভরি ২ লাখ ২৮ হাজার টাকায় স্থির

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাজারে আজ স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয় করা দাম অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়।

গত শুক্রবার বাজুস স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করে। এরপর নতুন করে কোনো সমন্বয় না হওয়ায় আজ রোববারও আগের নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ স্বর্ণ) দাম বৃদ্ধির কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবারও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে প্রতি ভরিতে আরও ২ হাজার টাকার বেশি বাড়ানো হয়। বাজারে ধারাবাহিক এই সমন্বয়ের ফলে স্বর্ণের দাম এখন উচ্চ পর্যায়েই অবস্থান করছে।