,

এমবাপ্পের গোলে শেষ আটে ফ্রান্স

news-image

অনলাইন ডেস্ক : কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে করা একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। শনিবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শক্ত প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি প্যারাগুয়ে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে দেজিরে দুয়ের সঙ্গে দিয়েগো গোমেজের সংঘর্ষের পর ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি। ৭০তম মিনিটে স্পট কিক থেকে নিখুঁত শটে জয়ের গোলটি করেন এমবাপ্পে।

শেষ আটে আগামী ৯ জুলাই ম্যাসাচুসেটসের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। এর আগে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মরক্কো।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে সাত। ফলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি লিওনেল মেসির সমতায় পৌঁছেছেন। তবে বিশ্বকাপে ক্যারিয়ারের মোট গোলের হিসাবে মেসির ২০ গোলের রেকর্ড স্পর্শ করতে এমবাপ্পের আর একটি গোল প্রয়োজন।

ম্যাচের শেষ দিকে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি ফরাসি তারকা। প্যারাগুয়ের গোলরক্ষক অরলান্দো গিল দুর্দান্ত কয়েকটি সেভ করে দলকে বড় ব্যবধানে হার থেকে রক্ষা করেন।

এমবাপ্পে ও মেসিই বিশ্বকাপ ইতিহাসের একমাত্র দুই ফুটবলার, যারা দুটি ভিন্ন আসরে অন্তত সাতটি করে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন।

চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এমবাপ্পে ও মেসির পর রয়েছেন নরওয়ের আরলিং হলান্ড এবং ইংল্যান্ডের হ্যারি কেইন। তাদের দুজনেরই গোলসংখ্যা পাঁচ। গোলসংখ্যা সমান হলে টুর্নামেন্ট শেষে বেশি অ্যাসিস্ট এবং এরপর কম সময় মাঠে খেলা ফুটবলারকে এগিয়ে রাখা হবে। বর্তমানে অ্যাসিস্টের হিসাবে এমবাপ্পে মেসির চেয়ে এগিয়ে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড