,

মিরপুরে ধরা পড়ল হাজারের বেশি বিদেশি বিষাক্ত প্রাণী

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক বিদেশি ও ঝুঁকিপূর্ণ বন্যপ্রাণী উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারকৃত প্রাণীর মধ্যে রয়েছে বিষাক্ত ট্যারান্টুলা মাকড়সা, মেক্সিকান ব্ল্যাক কিং স্নেকসহ বিভিন্ন প্রজাতির সাপ, ব্যাঙ, কচ্ছপ ও গিরগিটি।

বন বিভাগের তথ্য অনুযায়ী, অভিযানে মোট ১ হাজার ১০৪টি প্রাণী উদ্ধার করা হলেও সেখানে প্রায় ৬ হাজার প্রাণী সংরক্ষিত ছিল বলে জানা যায়। এর মধ্যে অনেক প্রাণী আগেই বিক্রি হয়ে গেছে বলেও ধারণা করা হচ্ছে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানিয়েছে, এসব প্রাণীর মধ্যে কর্ন স্নেক, ডামফি ফ্রগ, লেপার্ড গেকো, সাইডনেক কচ্ছপসহ বিভিন্ন বিদেশি প্রজাতি রয়েছে, যেগুলো আমদানি ও বাণিজ্যের ক্ষেত্রে নিষিদ্ধ বা কঠোর নিয়ন্ত্রণের আওতায় পড়ে।

বাংলাদেশে অনেকে এখন ট্যারান্টুলা মাকড়শা লালনপালন করছেন বলে দাবি করা হচ্ছে

বিশেষজ্ঞরা বলছেন, অনুমতি ছাড়া এসব প্রাণী দেশে আনা হচ্ছে শখের বসে বা অবৈধ ব্যবসার উদ্দেশ্যে। এতে জীববৈচিত্র্যের ওপর ঝুঁকি বাড়ছে এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রেও সম্ভাব্য হুমকি তৈরি হচ্ছে।

বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ বলেন, নিষিদ্ধ প্রাণী আনার ক্ষেত্রে বৈধতার আড়ালে বড় একটি অবৈধ চক্র সক্রিয় রয়েছে। বিমানবন্দরে নজরদারি থাকলেও পোষা প্রাণীর ক্ষেত্রে তদারকি তুলনামূলক দুর্বল বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে বন বিভাগ দাবি করেছে, দেশে অবৈধভাবে বন্যপ্রাণী আমদানি, বিক্রি ও সংরক্ষণ আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলেও জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য রোধে কঠোর আইন প্রয়োগ ও জড়িতদের গ্রেপ্তার করা জরুরি। না হলে দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে