,

ট্রাম্পকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং ব্যক্তিগতভাবে নিজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার এই ঐতিহাসিক মাইলফলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতেও আরও অগ্রগতি ও সাফল্যের পথে এগিয়ে যাবে।

তারেক রহমান উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু ও উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে। গত পাঁচ দশকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং জনগণের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী ও বহুমাত্রিক হয়েছে।

তিনি বলেন, চলতি বছর থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি খাত এবং বিনিয়োগে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

শুভেচ্ছা বার্তায় রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা ও মানবিক সহায়তার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বার্তার শেষাংশে ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন তারেক রহমান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণও কামনা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি