,

জুলাই সনদে আপস নয়: শফিকুর রহমান

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদ দেশের গুরুত্বপূর্ণ অর্জনগুলোর একটি। এই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না এবং এ বিষয়ে দল দৃঢ় অবস্থানে থাকবে।

শুক্রবার রাতে রাজধানীর মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল জোন আয়োজিত বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন থেকে পিছিয়ে আসা হলে তা শহীদদের আত্মত্যাগ এবং জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল হবে। একই সঙ্গে মানুষের অধিকার, ন্যায়বিচার, সততা ও জনস্বার্থ রক্ষায় জামায়াত সবসময় আপসহীন থাকবে বলেও মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান দাবি করেন, সর্বশেষ নির্বাচনে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিলেও একটি মহল সমঝোতার মাধ্যমে সেই রায়কে বাধাগ্রস্ত করেছে। তবে দল হতাশ নয়; বরং নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আরও শক্তভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সাংগঠনিক দক্ষতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি আরও বিকশিত করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার এখনো জনগণের প্রত্যাশা অনুযায়ী সনদটি বাস্তবায়ন করেনি। তবে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এটি একদিন বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংসদে বিরোধী দলের ওপর বিভিন্ন ধরনের চাপ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, দীর্ঘদিনের প্রতিকূলতা মোকাবিলা করে দল বর্তমান অবস্থানে এসেছে। তাই এসব হুমকিতে তারা বিচলিত নন।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কিছু সীমাবদ্ধতা থাকলেও সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় একজন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই এলাকার বিভিন্ন সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সামনের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি জানান, জামায়াত সব স্তরের নির্বাচনে অংশ নেবে। জনগণের সম্পদ ও অধিকার রক্ষায় নেতা-কর্মীদের সতর্ক থাকার পাশাপাশি ব্যক্তিগত বা পারিবারিক স্বার্থে কোনো ধরনের সুবিধা গ্রহণ না করারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনকে ন্যায়ভিত্তিক ও নাগরিকবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি