শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির জানাজায় বিশ্বনেতা ও প্রতিনিধিদের ঢল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা। ছবি: আল-জাজিরা

 

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে রাজধানী তেহরানে। সপ্তাহব্যাপী এই শোকানুষ্ঠানে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি, সরকারপ্রধান, মন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা তেহরানে পৌঁছেছেন।

 

ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শোকানুষ্ঠানে বিপুল জনসমাগমের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক সাড়া মিলেছে। মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইরানে এসে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

 

কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

 

প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে ইরাকের প্রেসিডেন্ট ও পার্লামেন্টের স্পিকার, পাকিস্তানের প্রধানমন্ত্রী, সিনেট চেয়ারম্যান এবং সেনাপ্রধান, আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এবং তুরস্কের ভাইস প্রেসিডেন্ট শোকানুষ্ঠানে অংশ নিচ্ছেন।

 

আরব ও উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী, কাতারের শুরা কাউন্সিলের স্পিকার, ওমানের স্টেট কাউন্সিলের চেয়ারম্যান, ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট এবং মিসরের সিনেট স্পিকার উপস্থিত রয়েছেন।

 

আন্তর্জাতিক প্রতিনিধিদের মধ্যে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান বিশেষ দূত হিসেবে অংশ নিচ্ছেন। চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান একটি জাতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া বেলারুশের প্রতিনিধি পরিষদের স্পিকার, জর্জিয়ার প্রেসিডেন্ট, সার্বিয়ার তথ্য ও টেলিযোগাযোগমন্ত্রী, তুর্কমেনিস্তানের জাতীয় নেতা, উজবেকিস্তানের পার্লামেন্ট স্পিকার, কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী, কিরগিজস্তানের পার্লামেন্ট স্পিকার, ভারতের একটি রাজ্যের গভর্নরের নেতৃত্বাধীন প্রতিনিধিদল এবং সাবেক এক মুখ্যমন্ত্রীও তেহরানে পৌঁছেছেন।

 

বাংলাদেশ থেকেও জাতীয় সংসদের স্পিকার শোকানুষ্ঠানে অংশ নিতে তেহরানে অবস্থান করছেন। এছাড়া মালয়েশিয়া, মিয়ানমার, বুরকিনা ফাসো, কঙ্গো প্রজাতন্ত্র, নামিবিয়া ও নিকারাগুয়াসহ বিভিন্ন দেশ থেকেও বিশেষ দূত ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। থাইল্যান্ডের শিয়া মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

 

শুধু রাষ্ট্রীয় প্রতিনিধিরাই নন, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও এই শোকানুষ্ঠানে যোগ দিয়েছেন। এর মধ্যে রয়েছে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও), ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ডেভেলপিং-৮ (ডি-৮) জোটের প্রতিনিধিরা।

 

এছাড়া ফিলিস্তিনের ইসলামিক জিহাদ, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের বিভিন্ন রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী, লেবাননের রাজনৈতিক সংগঠন, ফিলিস্তিনি আলেমদের সংগঠন এবং বুলগেরিয়ার কয়েকটি রাজনৈতিক প্রতিনিধিদলের নেতারাও তেহরানে উপস্থিত হয়ে প্রয়াত সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

 

ইরানের ইতিহাসে অন্যতম বৃহৎ এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠানকে ঘিরে রাজধানী তেহরানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। লাখো মানুষের অংশগ্রহণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক গুরুত্ব পেয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জুলাই নিয়ে কটূক্তি : শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় জিডি

চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতি নেই

দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

হাওরে ১৬ টন মাছের পোনা অবমুক্ত করলেন তিন প্রতিমন্ত্রী

কোটা আন্দোলনে উত্তাল দেশ, ছাত্র ধর্মঘটে নতুন কর্মসূচি

হজ ব্যবস্থাপনায় আসছে বড় পরিবর্তন, কাঠামো বদলের তাগিদ

শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সম্পাদক জয়

ঢাকায় কমতে পারে তাপমাত্রা

খামেনির জানাজা ঘিরে মার্কিন চাপের অভিযোগ

বিশ্বকাপে মেসির জোড়া রেকর্ড

ইউরোপে তীব্র দাবদাহে তিন দেশে ৩৭০০ প্রাণহানি

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের শ্রদ্ধা