,

হাওরে ১৬ টন মাছের পোনা অবমুক্ত করলেন তিন প্রতিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে ১৬ টন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার জনসভা শেষে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যৌথভাবে এসব পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, হাওর অঞ্চলের জেলে ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এসব পোনা অবমুক্ত করা হয়েছে। তিনি জানান, আগামী তিন মাস পোনা মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে পরে মাছের উৎপাদন বাড়ে এবং সবাই লাভবান হয়।

তিনি আরও বলেন, হাওরবাসীর দীর্ঘদিনের দাবি রেল সংযোগ স্থাপনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, নেত্রকোনার সঙ্গে তার পারিবারিক ও আবেগের সম্পর্ক রয়েছে। হাওর এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও কৃষকের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে রেলপথ প্রতিমন্ত্রী জানান, মোহনগঞ্জ থেকে আটপাড়া, মদন ও কেন্দুয়া হয়ে একটি রেললাইন স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে এবং তা বাস্তবায়নের চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার এবং সঞ্চালনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি