,

কোটা আন্দোলনে উত্তাল দেশ, ছাত্র ধর্মঘটে নতুন কর্মসূচি

news-image

অনলাইন ডেস্ক : সরকারি চাকরিতে কোটা সংস্কার ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ৪ জুলাই আরও তীব্র হয়ে ওঠে। এদিন আন্দোলনরত শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষোভ এবং ৮ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে ছাত্র ধর্মঘটের ডাক দেন।

একই সময়ে আন্দোলনের প্রতি সমর্থন জানায় বিএনপি। ৪ জুলাই রাতে দলটির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দলীয় ব্যানার ছাড়া শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানায় বিএনপি।

দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শাহবাগসহ গুরুত্বপূর্ণ সড়কে ঘণ্টার পর ঘণ্টা অবস্থান কর্মসূচি চলতে থাকে। একই সঙ্গে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

আন্দোলনের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। পরে শাহবাগ মোড় অবরোধ করে তারা তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি অনুযায়ী ৫ জুলাই দেশব্যাপী অনলাইন ও অফলাইনে জনসংযোগ, ৬ জুলাই বিক্ষোভ এবং ৭ জুলাই সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জনের মাধ্যমে ছাত্র ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়।

এ সময় কোটাবিরোধী আন্দোলন সামাজিক মাধ্যমেও ব্যাপক সাড়া ফেলে। শিক্ষার্থীদের সংগঠিত কার্যক্রম এবং ধারাবাহিক কর্মসূচি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে