শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সম্পাদক জয়

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্বে সভাপতি নির্বাচিত হয়েছেন খল-অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। শনিবার ভোরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করে।

নির্বাচনে নিবন্ধিত ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান পান ১৭৩ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান ১৭৯ ভোট।

এবারের নির্বাচনে মোট ২১টি পদের বিপরীতে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন চলচ্চিত্র প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।

এর আগে শুক্রবার সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে।

এ জাতীয় আরও খবর

জুলাই নিয়ে কটূক্তি : শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় জিডি

চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতি নেই

খামেনির জানাজায় বিশ্বনেতা ও প্রতিনিধিদের ঢল

দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

হাওরে ১৬ টন মাছের পোনা অবমুক্ত করলেন তিন প্রতিমন্ত্রী

কোটা আন্দোলনে উত্তাল দেশ, ছাত্র ধর্মঘটে নতুন কর্মসূচি

হজ ব্যবস্থাপনায় আসছে বড় পরিবর্তন, কাঠামো বদলের তাগিদ

ঢাকায় কমতে পারে তাপমাত্রা

খামেনির জানাজা ঘিরে মার্কিন চাপের অভিযোগ

বিশ্বকাপে মেসির জোড়া রেকর্ড

ইউরোপে তীব্র দাবদাহে তিন দেশে ৩৭০০ প্রাণহানি

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের শ্রদ্ধা