,

বিশ্বকাপে মেসির জোড়া রেকর্ড

news-image

অনলাইন ডেস্ক : রোমাঞ্চকর লড়াইয়ে অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কঠিন এই জয়ে দলের হয়ে গুরুত্বপূর্ণ একটি গোল করেন অধিনায়ক লিওনেল মেসি, আর সেই গোলেই গড়েন বিশ্বকাপের দুটি নতুন রেকর্ড।

ম্যাচের ২৯তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের দীর্ঘ পাস ধরে দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে নিয়ে কেপ ভার্দের গোলরক্ষককে পরাস্ত করে জালে বল পাঠান মেসি।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ভিন্ন দেশের বিপক্ষে গোল করা ফুটবলার হয়ে ওঠেন আর্জেন্টাইন অধিনায়ক। কেপ ভার্দের বিপক্ষে এটি ছিল বিশ্বকাপে তার ১৪তম ভিন্ন প্রতিপক্ষের জালে করা গোল, যা নতুন রেকর্ড।

এছাড়া টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করার কীর্তিও গড়েছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনো ফুটবলার এমন ধারাবাহিকতা দেখাতে পারেননি। সর্বশেষ দুটি বিশ্বকাপ মিলিয়ে তিনি মাত্র একটি ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছেন, যা ছিল ২০১৮ সালের আসরের শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের বিপক্ষে।

কঠিন প্রতিদ্বন্দ্বিতার এই ম্যাচ জিতে আর্জেন্টিনা এখন শেষ ষোলোতে। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ মিসর। সেই ম্যাচেও মেসির সামনে থাকবে আরও গোল এবং নতুন রেকর্ড গড়ার সুযোগ।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি