,

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের শ্রদ্ধা

news-image

অনলাইন ডেস্ক :ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রাজধানী তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি খামেনির বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।

সফরকালে স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকবার্তা পৌঁছে দেন। এছাড়া অনুষ্ঠানে রাখা শোক বইতেও স্বাক্ষর করেন।

এর আগে শেষকৃত্যে অংশ নিতে তেহরানে পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

তেহরান সফরের অংশ হিসেবে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে তিনি খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা বাস্তবায়নে গালিবাফের ভূমিকার প্রশংসা করে স্পিকার বলেন, এ উদ্যোগ পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব বিরোধের শান্তিপূর্ণ সমাধানের ওপরও গুরুত্বারোপ করেন।

বৈঠকে ইরানের স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান হাফিজ উদ্দিন আহমদ।

এছাড়া ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গে বৈঠকে দুই দেশের ক্রীড়া সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ইরানের ক্রীড়ামন্ত্রী দেশটিতে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন এবং এ খাতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। স্পিকার বিষয়টি বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে তুলে ধরার আশ্বাস দেন।

সফরের শেষদিকে ইরান রেডিওর বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পিকার বাংলাদেশ-ইরান সম্পর্ক, আঞ্চলিক বিভিন্ন ইস্যু এবং ইরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবা আরও উন্নত করার বিষয়ে সরকারের কাছে সুপারিশ করার কথা জানান।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে