,

শততম ম্যাচ হারলে মাথা নষ্ট করার মতো ব্যাপার হতো: স্কালোনি

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ ষোলোতে উঠে গেল আর্জেন্টিনা। ৩-২ গোলে কেপ ভার্দের বিপক্ষে কষ্টসাধ্য জয়ের পর কোচ লিওনেল স্কালোনিকে স্বীকার করতেই হলো, ১২০ মিনিট ধরে আর্জেন্টিনা ভোগান্তি, উদ্বেগ আর আবেগের মধ্যে দিয়ে গেছে।

হৃদয়ের স্পন্দন তখনও কমেনি স্কালোনির। তবে এই আর্জেন্টিনা যে হাল ছাড়ার দল নয়, সেটা মনে করিয়ে দিলেন, ‘এই দল কখনও হাল ছাড়ে না।’ এটি ছিল আর্জেন্টিনায় তার ১০০তম ম্যাচ। ঘাম ছুটলেও জেতায় স্বস্তি তার, ‘আমার শততম ম্যাচ হেরে যাওয়া মাথা নষ্ট করার মতো ব্যাপার হতো।’

স্কালোনি এটাকে তার ক্যারিয়ারের সবচেয়ে প্রভাব ফেলা ম্যাচ হিসেবে বর্ণনা করলেন, ‘এটা ছিল খুব কঠিন একটা ম্যাচ। আপনাকে সবসময় ইতিবাচক ব্যাপারগুলো নিতে হবে: এই দল কখনও হাল ছাড়ে না। আমি আমাদের প্রতিপক্ষকে অভিনন্দন জানাই। যখন বলা হয় কোনো সহজ প্রতিপক্ষ নেই… আজ তারা প্রমাণ করল যে তারা দুর্দান্ত একটি দল।’

কেপ ভার্দের কাছে শেষ ৩২ এর ম্যাচকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন স্কালোনি। নিজের শততম ম্যাচে বিদায় নেওয়ার কষ্ট তাকে কতটা ব্যথিত করতো, সেটাও জানালেন তিনি, ‘দুঃস্বপ্নের মতো হতো। অবশ্যই ১০০ ম্যাচের মধ্যে এটাই আমাকে সবচেয়ে প্রভাবিত করেছে।’

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে