শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুল শুধরে এগোতে চান মেসি

news-image

অনলাইন ডেস্ক : কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে জয়ের পরও দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন অধিনায়ক লিওনেল মেসি। তার মতে, আর্জেন্টিনার খেলায় বেশ কিছু দুর্বলতা স্পষ্ট হয়েছে, যা দ্রুত ঠিক করতে হবে।

ম্যাচ শেষে মেসি বলেন, দল কখনো ভালো খেলেছে, আবার কিছু সময়ে ছন্দ হারিয়েছে। সামনে কঠিন ম্যাচ থাকায় এখন বিশ্রাম নিয়ে ইতিবাচক দিকগুলো ধরে রাখার পাশাপাশি ভুলগুলো শুধরে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

ম্যাচে প্রথম গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। এরপর কেপ ভার্দে সমতায় ফিরলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে লিসান্দ্রো মার্তিনেস আবারও আর্জেন্টিনাকে এগিয়ে দিলেও সিডনি লোপেস কাবরাল গোল করে ম্যাচে নতুন উত্তেজনা তৈরি করেন।

শেষ পর্যন্ত ১১১তম মিনিটে মেসির কর্নার থেকে ক্রিস্তিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোরজেসের গায়ে লেগে জালে জড়ায়। আত্মঘাতী সেই গোলেই জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্য দিয়ে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নেয় আর্জেন্টিনা।

হেরে গেলেও ইতিহাস গড়েছে কেপ ভার্দে। প্রায় ৫ লাখ ২৫ হাজার জনসংখ্যার দেশটি বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নতুন রেকর্ড গড়েছে।

প্রতিপক্ষের প্রশংসা করে মেসি বলেন, কেপ ভার্দে যে শক্তিশালী দল, তা আগে থেকেই জানা ছিল। প্রথম গোলের পর ম্যাচ সহজ হবে ভেবেছিলেন, কিন্তু উল্টো আর্জেন্টিনা বলের নিয়ন্ত্রণ হারায় এবং প্রতিপক্ষ সেই সুযোগ কাজে লাগায়।

তিনি আরও বলেন, নকআউট পর্বে কোনো ম্যাচই সহজ নয়। প্রতিটি দলই নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করে এবং বিশ্বকাপের প্রতিটি ম্যাচই কঠিন পরীক্ষার।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও ম্যাচ শেষে জানান, দলের দুর্বল দিকগুলো নিয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করা হবে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতাকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

এই জয়ে টানা ১১ ম্যাচে অপরাজিত থেকে নিজেদের ইতিহাসে দীর্ঘতম জয়ের নতুন রেকর্ড গড়েছে আর্জেন্টিনা।

এদিকে ম্যাচে গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২০-এ উন্নীত করেছেন মেসি। পাশাপাশি টানা অষ্টম বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়েছেন তিনি। চলতি আসরে সাত গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষেও রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

শেষ ষোলোর ম্যাচে আগামী মঙ্গলবার মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এ জাতীয় আরও খবর

জুলাই নিয়ে কটূক্তি : শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় জিডি

চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতি নেই

খামেনির জানাজায় বিশ্বনেতা ও প্রতিনিধিদের ঢল

দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

হাওরে ১৬ টন মাছের পোনা অবমুক্ত করলেন তিন প্রতিমন্ত্রী

কোটা আন্দোলনে উত্তাল দেশ, ছাত্র ধর্মঘটে নতুন কর্মসূচি

হজ ব্যবস্থাপনায় আসছে বড় পরিবর্তন, কাঠামো বদলের তাগিদ

শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সম্পাদক জয়

ঢাকায় কমতে পারে তাপমাত্রা

খামেনির জানাজা ঘিরে মার্কিন চাপের অভিযোগ

বিশ্বকাপে মেসির জোড়া রেকর্ড

ইউরোপে তীব্র দাবদাহে তিন দেশে ৩৭০০ প্রাণহানি