,

মুক্তির আগেই বাজিমাত

news-image

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের নতুন সিনেমা ‘আলফা’ মুক্তির আগেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে চলে এসেছে। অ্যাকশনধর্মী এই সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই মিলছে দারুণ সাড়া। বক্স অফিস বিশ্লেষকদের মতে, আগাম বুকিংয়ের এই গতি সিনেমাটির জন্য ইতিবাচক বার্তাই দিচ্ছে।

শুক্রবার (৩ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আলফা’। শিব রাওয়াইল পরিচালিত এ সিনেমাতে আলিয়া ভাটের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শর্বরী। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবির অ্যাকশন, নির্মাণশৈলী ও দুই অভিনেত্রীর উপস্থিতি দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

স্যাকনিকের তথ্য অনুযায়ী, দেশজুড়ে ‘আলফা’র জন্য প্রায় ২ হাজার ৩৯০টি শো নির্ধারণ করা হয়েছে। অগ্রিম বুকিংয়ের প্রথম ২৪ ঘণ্টায় বিক্রি হয়েছে ১০ হাজার ২৯৩টি টিকিট। এতে আয় হয়েছে প্রায় ৪১ লাখ ৫ হাজার রুপি।

এদিকে ব্লক করা আসনের হিসাব যোগ করলে সিনেমাটির অগ্রিম বুকিংয়ের পরিমাণ এরই মধ্যে প্রায় ১ কোটি ৫২ লাখ রুপিতে পৌঁছেছে। মুক্তির আগেই এমন সাড়া পাওয়ায় সিনেমাটির নির্মাতা ও পরিবেশকদের মধ্যে বাড়ছে আশাবাদ।

রাজ্যভিত্তিক বুকিংয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ব্লক করা আসনসহ প্রায় ৩৪ লাখ ৭৬ হাজার রুপির টিকিট বুকিং হয়েছে। এরপর রয়েছে দিল্লি, যেখানে বুকিংয়ের পরিমাণ প্রায় ৩৪ লাখ ৩৫ হাজার রুপি। এছাড়া গুজরাট থেকেও এসেছে প্রায় ১০ লাখ ৬৬ হাজার রুপির অগ্রিম বুকিং।

বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনে ভারতে ‘আলফা’ ৭ থেকে ৮ কোটি রুপি আয় করতে পারে। তবে দর্শকদের মুখে মুখে ইতিবাচক প্রচার এবং মুক্তির দিন স্পট টিকিট বিক্রির ওপর সিনেমাটির প্রথম দিনের চূড়ান্ত আয় অনেকটাই নির্ভর করবে।

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে এটি প্রথম নারী-কেন্দ্রিক সিনেমা। ফলে শুরু থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। এখন দেখার বিষয়, অগ্রিম বুকিংয়ের এই ইতিবাচক ধারা বক্স অফিসে বড় সাফল্যে রূপ নেয় কি না।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা