,

মিশরকে হারালেই আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ অস্ট্রেলিয়ার

news-image

ক্রীড়া ডেস্ক : ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও মিশর। ডালাসে এই ম্যাচে জয় পেলেই কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ পাবে অস্ট্রেলিয়া।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করার পর অস্ট্রেলিয়ার কোচ টনি পপোভিক আজ কেমন একাদশ নিয়ে মাঠে নামবেন, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল রয়েছে। একই সঙ্গে সকারুসদের সামনে রয়েছে নতুন ইতিহাস গড়ার হাতছানি। মিশরকে হারাতে পারলে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের ইতিহাসে প্রথম জয় তুলে নেবে অস্ট্রেলিয়া।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পপোভিক বলেন, ‘এটি একটি বিশেষ ম্যাচ হতে যাচ্ছে। আমরা বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়ান ফুটবলের সামর্থ্য তুলে ধরতে চাই। যদি নিজেদের সেরাটা খেলতে পারি, তাহলে ইতিহাস গড়ার দারুণ সুযোগ আমাদের সামনে রয়েছে।’

অন্যদিকে, মিশর শিবিরে কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দলের অন্যতম ভরসা মোহামেদ সালাহর হ্যামস্ট্রিং ইনজুরি। তার খেলা নিয়ে এখনও সতর্ক অবস্থানে রয়েছে দলটির কোচিং স্টাফ।

মিশরের কোচ হোসাম হাসান বলেন, ‘সালাহ শতভাগ ফিট এবং মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত-এ বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি তাকে নিয়ে কোনো ঝুঁকি নেব না।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে