,

আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ৩২-এ আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে সাহসী বার্তা দিয়েছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মতো শক্ত প্রতিপক্ষ হলেও কোনো ভয় ছাড়াই মেসিদের বিপক্ষে মাঠে নামতে চায় কেপ ভার্দে। একই মনোভাব নিয়ে নিজের দলের ফুটবলারদেরও উৎসাহ দিয়েছেন তিনি।

শনিবার রাত ৪টায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে কেপ ভার্দে। বিশ্বকাপের অন্যতম আলোচিত এই দলটির সামনে এখন বড় চ্যালেঞ্জ। বিশ্বমঞ্চে প্রথমবার অংশ নিয়েই বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়া সহজ নয়। তবে সাহসী ও আক্রমণাত্মক ফুটবল খেলেই স্কালোনির দলকে রুখে দিতে চায় ভোজিনহারা।

সংবাদ সংস্থা ইনফোপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে কেপ ভার্দের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের দল পরিচিত শক্তি ও মানসিকতা নিয়েই খেলবে। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের কোনো ভয় নেই। আমরা একই বিশ্বাস, একই আশা, একই শক্তি, একই প্রতিশ্রুতি এবং একই দৃঢ়তা নিয়ে খেলব, যেটা দিয়ে আমরা কেপ ভার্দেকে গড়ে তুলেছি।’

তিনি আরও বলেন, ‘পরিসংখ্যান বা সম্ভাবনার হিসাব আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। মাঠে নিজেদের সামর্থ্য প্রমাণ করাই আসল লক্ষ্য। এই টুর্নামেন্টে কেপ ভার্দের আসল কাজই হচ্ছে বড় দলগুলোর মুখোমুখি হওয়া।’

এছাড়া স্পেনের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করা গোলরক্ষক ভোজনহাকে প্রশংসায় ভাসান তিনি। জোসে মারিয়া বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে যেকোনো ফলাফলই হোক, কেপ ভার্দে ইতোমধ্যেই নিজেদের বিশ্বকাপ জয় করে ফেলেছে। এই সাফল্য কেবল ফুটবলে নয়, দেশের সামগ্রিক উন্নয়নের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।’

উল্লেখ্য, গ্রপ পর্বের প্রথম ম্যাচে স্পেনকে আটকে দিয়েছিল কেপ ভার্দে। ইয়ামাল-পেদ্রিরা অনেক চেষ্টাও ম্যাচটি জিততে পারেনি। এরপর উরুগুয়ে ও সৌদিকে রুখে দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া দলটি। এবার আর্জেন্টিনাকে হারিয়ে শেষ ষোলোতে পা রাখতে চায় ভোজিনহারা।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে