,

চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনার আলোচনায় ‘নজর’ রাখছে ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের কাছ থেকে বাংলাদেশের সম্ভাব্য জে-১০সিই যুদ্ধবিমান ক্রয় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

আজ শুক্রবার (৩ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তাকে এক সাংবাদিক সম্ভাব্য যুদ্ধবিমান কেনা সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, “আমরা আমাদের প্রতিবেশী অঞ্চলের সব পরিস্থিতির ওপর কড়া নজর রাখি এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করি।”

এরআগে তাকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, “বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে ভারতের উন্নয়ন সহায়তা একটি পারস্পরিকভাবে সম্মত রোডম্যাপের ওপর ভিত্তি করে পরিচালিত হয় এবং এটি নিয়মিত পর্যালোচনাও করা হয়।”

“তিস্তা নদী প্রকল্প নিয়ে আমাদের অবস্থান ইতিমধ্যেই বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। তিস্তা ইস্যু নিয়ে আমাদের সামগ্রিক পদক্ষেপে আমরা এই সংশ্লিষ্ট সব ধরণের ঘটনাপ্রবাহ বা পরিস্থিতি বিবেচনায় রাখব।”

গত সপ্তাহে চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয় এবং এটি যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।

ভারত এ বিষয়টিকে নিজেদের স্বার্থ বিরোধী হিসেবে দেখছে। কিন্তু চীনের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে তাদের যে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে সেটি তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে নয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে