,

আলজেরিয়াকে সহজেই হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব জয়ের স্বপ্ন দেখেছিল আলজেরিয়া। তবে সেই স্বপ্ন আর বাস্তব হলো না। শক্তিশালী সুইজারল্যান্ডের বিপক্ষে লড়লেও শেষ পর্যন্ত ২-০ গোলের হারে শেষ ৩২ থেকেই বিদায় নিতে হয়েছে উত্তর আফ্রিকার দলটিকে।

এই জয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব পেরিয়ে পরের ধাপে জায়গা করে নিল তারা। অন্যদিকে বিশ্বকাপে প্রথম নকআউট জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো আলজেরিয়ার।

ম্যাচের শুরু থেকেই দুই দল সতর্ক ফুটবল খেললেও ধীরে ধীরে আক্রমণের ধার বাড়াতে থাকে সুইজারল্যান্ড। দশম মিনিটে দারুণ এক ব্যক্তিগত নৈপুণ্যে মাঝমাঠ থেকে বল টেনে বক্সে ঢুকে নিখুঁত পাস দেন জোহান মানজাম্বি। সেই সুযোগ কাজে লাগিয়ে সহজ ফিনিশে দলকে এগিয়ে দেন ব্রিল এমবোলো।

গোল হজমের পর আলজেরিয়া সমতায় ফেরার চেষ্টা চালায়। রিয়াদ মাহরেজ, হোসেম আওয়ার ও মাজারা কয়েকটি আক্রমণ গড়লেও গোলরক্ষক গ্রেগর কোবেলের দৃঢ়তায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। প্রথমার্ধ শেষ হয় সুইসদের ১-০ ব্যবধানে এগিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই আরও বড় ধাক্কা খায় আলজেরিয়া। খেলা শুরুর মাত্র ৪৮ সেকেন্ডের মাথায় প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে বক্সের বাইরে থেকে দারুণ প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন ড্যান এনডোয়ে।

এরপর ম্যাচে ফিরতে একাধিক পরিবর্তন আনেন আলজেরিয়ার কোচ। আমিন গুইরি, জাওয়েন হাদজাম, আনিস হাজ মুসা ও হিচাম বুদাউইকে মাঠে নামানো হলেও আক্রমণে কাঙ্ক্ষিত ধার তৈরি করতে পারেনি দলটি। মাহরেজের একটি শট সুইস রক্ষণে আটকে যায়, আর শেষদিকে হাজ মুসা ও বুলবিনার চেষ্টাও ব্যর্থ হয়।

অন্যদিকে সুইজারল্যান্ডও তৃতীয় গোলের সুযোগ পেয়েছিল। তবে ফাবিয়ান রিডারের সহজ সুযোগ নষ্ট হওয়ায় ব্যবধান আর বাড়েনি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে