শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

news-image

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র পাড়ায় উৎসবের আমেজ। শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। আগামী দুই বছরের জন্য নিজেদের যোগ্য নেতা বেছে নিতে আজ ব্যালট পেপারে রায় দেবেন রূপালি পর্দার শিল্পীরা। আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে টানা সন্ধ্যা ৬টা পর্যন্ত।

তবে এর মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার জন্য নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। এর মধ্যে একটি প্যানেলের নেতৃত্বে আছেন শিবা শানু ও জয় চৌধুরী। অন্যদিকে, তাদের টেক্কা দিতে আরমান ও রুমানা ইসলাম মুক্তি গড়েছেন আরেকটি শক্তিশালী প্যানেল।

ভোটের লড়াইয়ে নামা দুটি প্যানেলই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। গত বুধবার আয়োজিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে দুই পক্ষের নেতারাই জয়ের ব্যাপারে বিপুল আত্মবিশ্বাস দেখিয়েছেন এবং নির্বাচিত হলে সাধারণ শিল্পীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করার জোর আশ্বাস দিয়েছেন।

বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিজুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ বাহিনীর পাশাপাশি এফডিসি প্রাঙ্গণে তৎপর রয়েছেন র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনে তার সঙ্গে আরও যুক্ত আছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা। অন্যদিকে, নির্বাচন পরবর্তী যেকোনো জটিলতা নিরসনে আপিল বোর্ডের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।

এ জাতীয় আরও খবর

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

কসবায় এইচএসসি পরীক্ষায় ভূয়া পরীক্ষার্থী ও সহযোগী আটক

কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ব্যাংকার্স ফোরাম, কসবার সভাপতির বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জুনে রাজনৈতিক সহিংসতা ও মবে নিহত ৪০

জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা

খামেনির জানাজায় ২ কোটির বেশি মানুষের সমাগমের সম্ভাবনা

আলজেরিয়াকে সহজেই হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

শক্তিশালী হচ্ছে এল নিনো, চরম আবহাওয়ার সতর্কতা জাতিসংঘের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

কাঁদলেন রোনালদো, জয় উৎসর্গ করলেন জোটাকে

৮৮ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতল সুইজারল্যান্ড