,

কাঁদলেন রোনালদো, জয় উৎসর্গ করলেন জোটাকে

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর্তুগালের খেলোয়াড়রা গ্রুপ ছবি তুললেন। সেখানে ছিলেন গত বছর ৩ জুলাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া ডিওগো জোটা। আমেরিকাতে যখন পর্তুগাল জয় উদযাপন করছে, তার একদিন পরই প্রয়াত সতীর্থের প্রথম মৃত্যুবার্ষিকী। তাই ম্যাচ জেতার পরপর ফটো সেশনে রোনালদো দাঁড়ালেন জোটার ২১ নম্বর জার্সি হাতে।

ছবি তোলার পর পর্তুগাল অধিনায়ক নিজেই জার্সিটা পরলেন। তারপর আকাশের দিকে তাকিয়ে আঙুল উঁচুতে তাক করে জোটাকে স্মরণ করলেন। এরপর ল্যাপ অব অনারের সময় নিজের আবেগ লুকিয়ে রাখতে পারলেন না রোনালদো। অশ্রুসিক্ত হলেন তিনি।

পর্তুগিজ ফরোয়ার্ড ম্যাচ সম্প্রচারকারী অফিশিয়াল মিডিয়ার সঙ্গে কথা বলার সময় বলেন, ‘আমি বেশ আবেগাপ্লুত ও বিস্মিত ছিলাম, কারণ আজকের দিনটির একটি বিশেষত্ব রয়েছে (প্রায় ঠিক এক বছর আগের এই দিনটিতেই দিওগো জোটা মারা যান)।

তিনি পর্তুগালের স্পোর্ট টিভিকে আরও বলেন, ‘আমরা জানি সে আমাদের সঙ্গেই আছে এবং তাকে সেরা উপায়ে সম্মান জানাতে জয়ের বিকল্প ছিল না।’

স্টপেজ টাইমের চতুর্থ মিনিটে গোল করা গনসালো রামোস বলেছেন, ‘প্রতিদিন বিশেষ কারণ আমরা প্রত্যেক দিন (জোটাকে নিয়ে) কথা বলি। সে আমাদের শক্তি দেয় এবং আজকের জয় ও প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছানো খুবই বিশেষ।’

পর্তুগাল ফরোয়ার্ড রাফায়েল লিয়াও যোগ করেন, ‘আবেগ সত্ত্বেও আমরা সবসময় বিশ্বাস করতাম, একেবারে শুরু থেকে বিশ্বাস ছিল। এর সঙ্গে একটি বাড়তি বিষয় ছিল: ডিওগো জোটা, সে সবসময় আমাদের সঙ্গে আছে এবং সাহায্য করছে।’

২০২৫ সালের ৩ জুলাই ভাই আন্দ্রেকে নিয়ে নিজেই গাড়ি (ল্যাম্বরগিনি) চালাচ্ছিলেন জোটা। স্থানীয় সময় রাত ১২.৪০ মিনিটের দিকে স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়ার এ–৫২ মহাসড়কে পৌঁছালে হঠাৎই তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। তাৎক্ষণিকভাবে দ্রুত আগুন ধরে গেলে ভাইসহ নিহত হন জোটা।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে