শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণের শীর্ষে কিনশাসা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ১৫৯ স্কোর নিয়ে আজ শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকায় ১৪তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ু মান সূচকে ঢাকার স্কোর ৯৭, যা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত।

শুক্রবার (২৮ জুন) সকাল ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য জানা যায়।

বায়ুদূষণে এ দিন বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৫৭। তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী ও সবচেয়ে বড় শহর জাকার্তা, এই শহরের স্কোর ১৫২। ১৩৪ ও ১২৫ স্কোর নিয়ে তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে মিশরের কায়রো ও চিলির রাজধানী সান্তিয়াগো শহর।

উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এ জাতীয় আরও খবর

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

কসবায় এইচএসসি পরীক্ষায় ভূয়া পরীক্ষার্থী ও সহযোগী আটক

কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ব্যাংকার্স ফোরাম, কসবার সভাপতির বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জুনে রাজনৈতিক সহিংসতা ও মবে নিহত ৪০

জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা

খামেনির জানাজায় ২ কোটির বেশি মানুষের সমাগমের সম্ভাবনা

আলজেরিয়াকে সহজেই হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

শক্তিশালী হচ্ছে এল নিনো, চরম আবহাওয়ার সতর্কতা জাতিসংঘের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

কাঁদলেন রোনালদো, জয় উৎসর্গ করলেন জোটাকে