বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

news-image

অনলাইন ডেস্ক : ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২ জুলাই) সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, স্মরণসভা, চিত্র প্রদর্শনী, বিভাগীয় ছাত্র সমাবেশ, শহীদদের কবর জিয়ারত এবং পরিবারগুলোর কাছে উপহার পৌঁছে দেওয়া।

সূচি অনুযায়ী ১৫ জুলাই টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ এবং অন্যান্য এলাকায় স্মরণসভা অনুষ্ঠিত হবে।

১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ এবং ২০ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে স্মরণসভা আয়োজন করা হবে। ২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতীকী কর্মসূচি ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

২৪ ও ২৫ জুলাই সারা দেশে শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে উপহার পৌঁছে দেওয়া হবে। ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান উপস্থিত থাকার কথা রয়েছে।

ছাত্রদল জানিয়েছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

মুনাফাহীন ব্যবসা বড় চ্যালেঞ্জ, তবে জয় সম্ভব: মঈন খান

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-২, আহত-২

কসবা পৌর সভার ৩৯ কোটি ৭৬ লাখ টাকার আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা

লালনগানে ‘৬৫ শতাংশ সুর’ দাবি, শফি মণ্ডলকে ঘিরে বিতর্ক

মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

বন্ধু-সতীর্থ রোনালদো–মদরিচ এবার বিশ্বকাপে মুখোমুখি

সাইবার আইন পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি

স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত, স্ত্রীর মৃত্যুদণ্ড

অপপ্রচার রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ফের পেছাল