,

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

news-image

অনলাইন ডেস্ক : দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১টার মধ্যে ঝড় ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার দেওয়া এক পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ের সম্ভাবনার কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নিজভূমে ফিরতে চায় রোহিঙ্গারা

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

ছুটির দিনেও সবজিতে অস্বস্তি

রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না : স্বরাষ্ট্রমন্ত্রী

নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা