,

বন্ধু-সতীর্থ রোনালদো–মদরিচ এবার বিশ্বকাপে মুখোমুখি

news-image

অনলাইন ডেস্ক : ক্লাব ফুটবলে দীর্ঘদিন একসঙ্গে খেললেও এবার বিশ্বকাপে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদরিচ। পর্তুগাল ও ক্রোয়েশিয়ার এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে।

রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলে গড়ে তুলেছিলেন আধুনিক ফুটবলের অন্যতম সফল জুটি। ছয় মৌসুমে একসঙ্গে জিতেছেন চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। সময়ের সঙ্গে দুজনই আলাদা পথে এগিয়ে গেলেও তাদের বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতা এখনো ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ।

বর্তমানে রোনালদোর বয়স ৪১ বছর এবং মদরিচের ৪০। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এই দুই কিংবদন্তি এবার বিশ্বকাপ মঞ্চে মুখোমুখি হচ্ছেন, যা ইতিহাসে প্রথমবারের মতো ৪০ বছরের বেশি বয়সী দুই ফুটবলারের মুখোমুখি লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।

ক্রোয়েশিয়া দলে লুকা মদরিচ ও মাতেও কোভাচিচের মতো অভিজ্ঞ মিডফিল্ডারদের ওপর ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। অন্যদিকে পর্তুগালের আক্রমণভাগে ক্রিস্টিয়ানো রোনালদো, গনসালো রামোস, ভিটিনিয়া ও জোয়াও নেভেসের মতো খেলোয়াড়রা প্রতিপক্ষের রক্ষণ ভাঙার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

এ জাতীয় আরও খবর

নিজভূমে ফিরতে চায় রোহিঙ্গারা

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

ছুটির দিনেও সবজিতে অস্বস্তি

রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না : স্বরাষ্ট্রমন্ত্রী

নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা