,

রোনালদো-মদরিচ, একজনের বিদায় নিশ্চিত

news-image

অনলাইন ডেস্ক : চলমান বিশ্বকাপের নকআউট পর্বে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মুখোমুখি লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। কারণ এই ম্যাচের পর বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদরিচের একজনের বিশ্বকাপ অধ্যায় শেষ হয়ে যেতে পারে।

পর্তুগালের মিডফিল্ডার ভিতিনিয়া ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, রোনালদো ও মদরিচ ফুটবল ইতিহাসের দুই অসাধারণ ব্যক্তিত্ব। তবে তিনি চান, ম্যাচ শেষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ুক পর্তুগাল, আর বিদায় নিক ক্রোয়েশিয়া।

বর্তমানে রোনালদোর বয়স ৪০ এবং মদরিচের ৪১ বছর। দুজনেরই এটি শেষ বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা থাকায় ম্যাচটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বকাপে দুজন মিলে খেলেছেন ৪৭টি ম্যাচ। ২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে তারা যৌথভাবে ছয়টি ব্যালন ডি’অর জিতেছেন, যার পাঁচটিই রোনালদোর ঝুলিতে। এছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে একসঙ্গে খেলতে গিয়ে চারবার জয় করেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।

ভিতিনিয়া বলেন, রোনালদোর সঙ্গে প্রতিদিন একই ড্রেসিংরুম ভাগাভাগি করে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। মদরিচের ব্যক্তিত্বেরও প্রশংসা করে তিনি বলেন, তিনি অত্যন্ত বিনয়ী ও আন্তরিক একজন মানুষ। তবে এই ম্যাচে একজনের যাত্রা শেষ হবেই।

পর্তুগালের কোচ রোবের্তো মার্তিনেস বলেন, রোনালদো ও মদরিচ দুজনই এমন ফুটবলার, যাদের অবদান পরিসংখ্যানের বাইরেও মূল্যায়ন করতে হয়। তার মতে, বয়স নয়, মাঠে তাদের প্রভাব এবং সতীর্থদের অনুপ্রাণিত করার ক্ষমতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

চলতি বিশ্বকাপে রোনালদো তিন ম্যাচেই পূর্ণ সময় খেলেছেন এবং দুটি গোল করেছেন। অন্যদিকে মদরিচ খেলেছেন ২২৯ মিনিট, একটি অ্যাসিস্ট করার পাশাপাশি একাধিক সুযোগও তৈরি করেছেন। যদিও দুজনের খেলায় বয়সের কিছুটা প্রভাব স্পষ্ট হয়েছে।

ম্যাচের ফল নির্ধারণে দুই দলের মাঝমাঠের লড়াই বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন দুই কোচ। পর্তুগালের হয়ে ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, জোয়াও নেভেস, বের্নার্দো সিলভা ও রুবেন নেভেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। অন্যদিকে ক্রোয়েশিয়ার ভরসা লুকা মদরিচ, মাতেও কোভাচিচ ও তরুণ পেতার সুচিচ।

ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ বলেন, মাঝমাঠের নিয়ন্ত্রণই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে। তাই পর্তুগালের বিপক্ষে বলের দখল ধরে রাখা এবং ভুল এড়ানো হবে তাদের প্রধান লক্ষ্য।

অন্যদিকে রোবের্তো মার্তিনেসের বিশ্বাস, গ্রুপ পর্বের অভিজ্ঞতা তার দলকে নকআউট লড়াইয়ের জন্য আরও প্রস্তুত করেছে। ভিতিনিয়াও মনে করেন, দলগত পারফরম্যান্সই জয়ের মূল চাবিকাঠি।

গত বছর দুই দল তিনবার মুখোমুখি হয়েছিল। সেখানে উভয় দল একটি করে ম্যাচ জিতেছে, আর একটি ম্যাচ ড্র হয়েছে।

ক্রোয়েশিয়ার গোলরক্ষক দোমিনিক লিভাকোভিচ বলেন, মদরিচের বিশ্বকাপ যাত্রা আরও দীর্ঘ করতে দল হিসেবে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। অন্যদিকে মার্তিনেস বলেন, রোনালদো ও মদরিচ শুধু নিজেদের দেশের নয়, বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর অনুপ্রেরণার নাম।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড