বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের রায় অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি

news-image

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগের রায়ে বাতিল হওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আদালতের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পরই কমিশন পরবর্তী করণীয় নির্ধারণ করবে। দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে কি না—সে বিষয়ে আদালতের নির্দেশই চূড়ান্ত হবে বলে জানান তিনি।

এর আগে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী ১ লাখ ৪২ হাজার ৬৭৪ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী পান ৮৯ হাজার ২৬৮ ভোট। তবে ঋণখেলাপির অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘ আইনি লড়াই শেষে আপিল বিভাগ তার প্রার্থিতা বাতিল করে।

রায়ের পর সীতাকুণ্ডে তার সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে আসলাম চৌধুরী জানিয়েছেন, তিনি রিভিউ আবেদন করে আইনি লড়াই চালিয়ে যাবেন এবং জনগণের রায়ের প্রতিফলন ফিরে পাওয়ার আশা করছেন।

এ জাতীয় আরও খবর

খামেনির জানাজায় ইরানে যাচ্ছেন স্পিকার

হজযাত্রীদের জন্য সুখবর, ২০২৭ হজ প্রাক-নিবন্ধন শুরু

ভূমিকম্পে ঝুঁকিতে ঢাকা, বড় বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের

জুলাই আন্দোলনের সূচনাই ফ্যাসিবাদ পতনের শুরু

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, বিনিয়োগে বড় প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

ডিএসইতে সুশাসন সংকট, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

৪০ বছরের অপেক্ষা শেষে জিতল মেক্সিকো

আজ বন্ধ ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি নয় ইরান

কমেছে স্বর্ণের দাম, আজ ভরি কত?

সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: জামায়াত আমির