,

ভূমিকম্পে ঝুঁকিতে ঢাকা, বড় বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের

news-image

অনলাইন ডেস্ক : বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ঢাকা কতটা প্রস্তুত—এ প্রশ্ন আবারও সামনে এসেছে সাম্প্রতিক আন্তর্জাতিক ভূমিকম্পের প্রেক্ষাপটে। ভূতত্ত্ববিদ ও প্রকৌশলীদের সতর্কবার্তা অনুযায়ী, বাংলাদেশে ৭ থেকে ৭.৫ মাত্রার ভূমিকম্প যেকোনো সময় আঘাত হানতে পারে, যা রাজধানীর জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

বিভিন্ন গবেষণার তথ্য অনুযায়ী, এমন ভূমিকম্প হলে ঢাকায় প্রায় ৭২ হাজার ভবন ধসে পড়ার আশঙ্কা রয়েছে এবং এতে ৩ থেকে ৪ লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে। তবে ঝুঁকিপূর্ণ ভবনের পূর্ণাঙ্গ তালিকা এখনো তৈরি হয়নি বলে জানা গেছে।

রাজউকের তথ্য অনুযায়ী, রাজধানীতে অনুমোদনহীন বহু ভবন রয়েছে। এগুলোর মধ্যে কোনগুলো ঝুঁকিপূর্ণ তা নির্ধারণে এখনো পূর্ণাঙ্গ সমীক্ষা করা সম্ভব হয়নি। শিগগিরই ছয় তলার বেশি অনুমোদনহীন ভবনগুলো নিয়ে জরিপ শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিশেষজ্ঞদের মতে, ঢাকার অপরিকল্পিত নগরায়ন, ঘনবসতি, সংকীর্ণ সড়ক এবং দুর্বল অবকাঠামো বড় ধরনের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে পুরান ঢাকাসহ বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়তে পারে।

বুয়েটের বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূ-তাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চলে অবস্থিত হওয়ায় বড় ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই রয়েছে। ইতিহাস অনুযায়ী বড় ভূমিকম্পের দীর্ঘ বিরতি থাকলেও ৭ থেকে ৭.৫ মাত্রার ভূমিকম্প যেকোনো সময় ঘটতে পারে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বড় দুর্যোগ মোকাবিলায় পূর্বাচলে বিশেষায়িত ৫০ সদস্যের উদ্ধার দল প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি দেশের সব বিভাগে স্পেশাল রেসকিউ টিম এবং ৫৩৮টি ফায়ার স্টেশনের প্রশিক্ষিত জনবল যেকোনো সময় উদ্ধার কাজে অংশ নিতে প্রস্তুত রয়েছে।

তবে বিশেষজ্ঞদের প্রশ্ন, সম্ভাব্য বড় ভূমিকম্পের আগে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ, নগর পরিকল্পনা ও উদ্ধার সক্ষমতা—এসব উদ্যোগ কতটা দ্রুত বাস্তবায়ন করা যাবে।

ভূমিকম্প বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হলে শুধু ভবন ধস নয়, বিদ্যুৎ, পানি, যোগাযোগ ব্যবস্থা এবং মেগা প্রকল্পগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যা উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তুলবে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের