বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: জামায়াত আমির

news-image

অনলাইন ডেস্ক : নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর না করে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার রাজধানীর শেওড়াপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও নাগরিক সচেতনতামূলক অভিযান শেষে তিনি বলেন, পানি, গ্যাস ও জলাবদ্ধতার মতো অনেক সমস্যার জন্য নাগরিকদের অসচেতনতাও দায়ী।

তিনি বলেন, অনেকেই নিজেদের বর্জ্য ড্রেনে ফেলেন, যার ফলে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয় এবং জলাবদ্ধতা দেখা দেয়। সরকারের পাশাপাশি নাগরিকদেরও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করতে হবে।

ডা. শফিকুর রহমান বর্জ্য যথাস্থানে ফেলার আহ্বান জানিয়ে বলেন, সরকার ড্রেন পরিষ্কার করতে পারে, কিন্তু তা পরিষ্কার রাখা নাগরিকদেরই দায়িত্ব।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের আন্তরিকতার কথাও উল্লেখ করেন তিনি। তার মতে, সরকার, বিরোধী দল ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন নাগরিক সমস্যার কার্যকর সমাধান সম্ভব।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি অভিভাবকদেরও সন্তানদের চলাফেরা ও বন্ধু নির্বাচন সম্পর্কে আরও সচেতন থাকার পরামর্শ দেন।

এ জাতীয় আরও খবর

আদালতের রায় অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি

খামেনির জানাজায় ইরানে যাচ্ছেন স্পিকার

হজযাত্রীদের জন্য সুখবর, ২০২৭ হজ প্রাক-নিবন্ধন শুরু

ভূমিকম্পে ঝুঁকিতে ঢাকা, বড় বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের

জুলাই আন্দোলনের সূচনাই ফ্যাসিবাদ পতনের শুরু

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, বিনিয়োগে বড় প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

ডিএসইতে সুশাসন সংকট, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

৪০ বছরের অপেক্ষা শেষে জিতল মেক্সিকো

আজ বন্ধ ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি নয় ইরান

কমেছে স্বর্ণের দাম, আজ ভরি কত?