,

শেষ ষোলোর আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচের আগে লুকাস পাকেতাকে নিয়ে দুঃসংবাদ পেল ব্রাজিল। জাপানের বিপক্ষে হাফটাইমে মাঠ ছাড়া এই মিডফিল্ডারের মঙ্গলবার স্ক্যান করানো হয়। তাতে তার বাঁ ঊরুর পেছনে পেশীর চোট নিশ্চিত হওয়া গেছে।

শেষ ষোলোর ম্যাচে পাকেতার খেলা হচ্ছে না। কতদিনের জন্য সাইডলাইনে তিনি থাকবেন তা নিশ্চিত করতে পারেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। ব্রাজিলিয়ান জাতীয় দলের মেডিক্যাল স্টাফদের তত্ত্বাবধানে তাকে দ্রুত সুস্থ করে মাঠে ফেরানোর লক্ষ্যে কাজ করা হবে।

ব্রাজিলের ফেডারেশন এক বিবৃতি দিয়েছে, ‘মঙ্গলবার খেলোয়াড় লুকাস পাকেতার একটি ইমেজিং পরীক্ষায় তার বাম ঊরুর পেছনের অংশে মাংসপেশীর আঘাত নিশ্চিত হয়েছে। তিনি ব্রাজিল জাতীয় দলের চিকিৎসা কর্মীদের তত্ত্বাবধানে একটি নিবিড় চিকিৎসা পদ্ধতির অধীনে থাকবেন, যার লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে খেলায় ফেরা।’

প্রথমার্ধ শেষে পাকেতা খুঁড়িয়ে মাঠ ছাড়েন। ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। পরে দ্বিতীয়ার্ধে তার বদলি নামেন এন্দ্রিক। এখন পর্যন্ত ব্রাজিলের প্রতিটি বিশ্বকাপ ম্যাচে শুরুর একাদশে ছিলেন পাকেতা। কিন্তু এবার ইনজুরির তালিকায় রাফিনহার সঙ্গে নাম লিখতে হলো তাকে।

ব্রাজিল শেষ ষোলো নিশ্চিত করার পর প্রতিপক্ষ কে হচ্ছে তা জানার পেক্ষায়। নরওয়ে ও আইভরি কোস্টের ম্যাচ বিজয়ীকে তারা পাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে