মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

news-image

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ।

মঙ্গলবার সকালে মহানগরীর কর্মপরিষদ বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ জুলাই ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনের মুক্তিযোদ্ধা হলে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২ জুলাই শহীদদের কবর জিয়ারত করা হবে।

৩ থেকে ১০ জুলাই শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং তাদের সাক্ষাৎকার ভিডিও আকারে সংরক্ষণ করা হবে। ১১ থেকে ১৫ জুলাই জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ও গণভোট বাস্তবায়ন নিয়ে সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন করা হবে।

১৬ জুলাই শহীদ আবু সাঈদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৮ থেকে ২২ জুলাই থানায় থানায় ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।

২৩ থেকে ৩০ জুলাই এতিমদের মাঝে খাবার বিতরণ, মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি চলবে। ৩১ জুলাই মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

১ আগস্ট শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করবে ঢাকা মহানগর দক্ষিণ। ২ থেকে ৪ আগস্ট যাত্রাবাড়ী, চানখারপুল ও সায়েন্সল্যাব এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে।

৫ আগস্ট মহানগরীর উদ্যোগে গণমিছিলের পাশাপাশি তিন দিনব্যাপী নাট্য উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বুলেটিন প্রকাশের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

এর আগে সকালে ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট

শেষ ষোলোর আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

৩ দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে সমঝোতায় ইরান-ওমান

ফের স্বর্ণের দামে পতন, ভরি কত?

হেক্সা মিশনে ব্রাজিলের সামনে কঠিন পথ

স্ত্রীর আত্মহত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে: মির্জা ফখরুল

জুলাই উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি