,

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার

news-image

অনলাইন ডেস্ক : দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি গণমাধ্যমগুলোকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষিদ্ধ। তাই গণমাধ্যমগুলোকে আইন মেনে চলা উচিত এবং এ ধরনের বক্তব্য প্রচার থেকে বিরত থাকা উচিত।

তিনি আরও বলেন, সরকার প্রাথমিকভাবে গণমাধ্যমগুলোর প্রতি এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছে এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আইন অমান্য না করার জন্য তিনি গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানান।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সরকারের অবস্থান খুব কঠোর না হলেও গণমাধ্যমকে আইন ও আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর নিয়েও কথা বলেন। তিনি বলেন, সফরগুলো সফল হয়েছে এবং সরকার দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করছে। চীনের সঙ্গে কানেক্টিভিটি বৃদ্ধির সম্ভাবনাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন সময় বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগ ওঠে। এরপর আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তার বক্তব্য প্রচার না করার নির্দেশনা জারি করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত