,

সাবেক এমপি আশিকা সুলতানা ফের রিমান্ডে

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষ জানায়, এর আগেও একই মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানিয়ে বলেন, তার বিরুদ্ধে অভিযোগের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই।

শুনানিতে আশিকা সুলতানা নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি গ্রেপ্তারের তারিখ হিসেবে ২৫ জুন উল্লেখ করেন।

শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দিলে তাকে কারাগারে নেওয়া হয়। এ সময় তাকে আবেগপ্রবণ দেখা যায়। পরে আদালত প্রাঙ্গণ থেকে বের করার সময় তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা’ স্লোগান দেন এবং নিজের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদ জানান।

মামলার বিবরণ অনুযায়ী, ১৯ জুন মিরপুর এলাকায় সরকারবিরোধী একটি মিছিলকে কেন্দ্র করে এ মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা ব্যানার-ফেস্টুন রেখে পালিয়ে গেলে পরবর্তীতে ভিডিও পর্যবেক্ষণ করে মামলা করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত