,

চিকিৎসা শেষে কারাগারে ফেরানো হলো দীপু মনিকে

news-image

অনলাইন ডেস্ক : হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি (৬১)-কে আবারও মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার ভোরের দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে ভর্তি না করেই প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, প্রায় পাঁচ মাস ধরে তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন। দীর্ঘদিন ধরে অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন তিনি। রবিবার রাত থেকে শারীরিক অবস্থার অবনতি শুরু হয়, যার পরিপ্রেক্ষিতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসা শেষে অবস্থার উন্নতি হওয়ায় সোমবার দুপুরে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ।

উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর গ্রেপ্তার হওয়া দীপু মনি বর্তমানে একাধিক মামলায় মুন্সিগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত